সোনালী সুখ - ফড়িং পাখি

অনলাইন সাহিত্য ম্যাগাজিন

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Your Ad Spot

Friday, 15 November 2019

সোনালী সুখ

সোনালী সুখ-
মোঃ জসিম উদ্দীন ভুইয়া

সবাই জানে সত্য বেশি কথা বলে না
বলেনা বলেই অতীত দিনগুলোর স্বাদ,গন্ধ,বর্ণ
আয়নায় নিজের ছায়ার মতো নাছোড়বান্দা আলখেল্লা পড়ে দাঁড়িয়ে থাকে স্মৃতির পাহাড়।

প্রিয়, এতো প্রেম নয় প্রেমের অহমিকা
যার সীমানায় শূন্যতা আর বিষন্নতায় ভরা,
শরীরে ছড়িয়ে রেখেছো সর্বনাশা বিষের ছাই
চুলের আড়ালে মুখটি লুকিয়ে রেখে
হৃদয়সুদ্ধু পুড়িয়ে বরণ কেরেছ দীর্ঘ জ্বালা।

প্রিয়, সুখের নিধনে হৃদয় বিষন্ন করে তোলা যায়
স্বপ্নের মর্মর আচ্ছন্নতায় শরীরী প্রেম করা যায়
শিকারীর মতো প্রেমিকের হৃদয় ছিন্নভিন্ন করা যায়
স্মৃতির মালা বুকে জড়িয়ে নিজেরে লুকানো যায়
সত্যকে ভেঙে টুকরো টুকরো করা যায় না।

প্রিয়, তুমি নীল খামে ম্লান চিঠি পাঠিয়েছ
সত্য গোপন করে নিষ্কৃতি পাবার চেষ্টা করেছ
সুখের স্মৃতি লুকিয়ে রেখে শোকদুঃখ তুলে ধরেছ
এতো করেও সত্য লুকাতে পারোনি।

অনেকদিন পর এসেছো কাছে, আফসোস করোনি
স্বাভাবিকভাবেই তোমাকে বরণ করে নিয়েছি,
মাঝে মধ্যে বেঁকে চুমড়ে গেছি, মন্দ কখনো বলিনি
সুহাস্যে সামনে এসে মুখ তুলে দাঁড়াতে বলেছি
কোমল মনে অসুখে কপালে হাত রাখতে বলেছি
অন্ধকার গলি থেকে আলোতে আসতে বলেছি,
শেষদৃশ্যে ভালোবাসাহীনতা থেকে মুক্তি পাবার মানসে
নদীর তীরে দুজনের কাছেই পুরানো নির্মল বাগানে ফাল্গুনী পূর্ণিমায় চৈতন্যময় মৃত্যু বেছে নিতে বলেছি,
আগামীর সম্ভাবনাময়,বোধময় কবিতার পংক্তির মতো সত্যকে বুকে জড়িয়ে ভালোবাসার সাথে একফোঁটা হেমলক মিশিয়ে শেষবারের মতো
একটা চুমু দিতে বলেছি।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot